জেলে নিহত
হিজলায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষে গুলিবিদ্ধ জেলের মৃত্যু, আহত ৪
বরিশালের হিজলায় মেঘনা নদীতে নৌ-পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আকতার হোসেন হাওলাদার (৪০) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার জেলে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তিরা গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর পর্যন্ত নিহতের মরদেহ হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল। তবে কারা গুলি ছুড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।